ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ঝিনাইদহে ব্রাজিল সমর্থকদের র্যালি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে শুক্রবার বেলা ১১টার দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়।
ভাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি এ শ্লোগানকে সামনে রেখে র্যালিতে সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্রাজিল সমর্থকেরা অংশ নেন। এ সময় সমর্থকেরা ব্রাজিল নিয়ে নানা শ্লোগান দিতে থাকে।
র্যালীটি স্থানীয় শহরের পোষ্ট অফিস মোড়, পায়রাচত্তর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্রাজিল সমর্থকেরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্রাজিল সমর্থক গোষ্টির আহবায়ক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ন আহবায়ক মাকিবুল ইসলাম বাপ্পি ও ইমন হাসানসহ অনেকে।
আয়োজকেরা বলেন, “ফুটবল মানেই আনন্দ আর একতা। আমাদের মূল লক্ষ্য ভাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি”।