× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মজনু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ফেনীর ফুলগাজী উপজেলার পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি রফিকুল আলম মজনু। প্রবা ফটো

ফেনীর ফুলগাজী উপজেলার পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি রফিকুল আলম মজনু। প্রবা ফটো

ফেনীর ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু। শুক্রবার (১২ জুন) সকাল থেকে তিনি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

শুক্রবার (১২ জুন) দুপুরে তিনি উপজেলার পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করেন। পাশাপাশি উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে প্রান্তিক মৎস্য চাষিদের মধ্যে বিনামূল্যে মাছের পোনা বিতরণ এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি।

এতে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা ইউএনও ফাহরিয়া ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও এলাকার বিশিষ্টজন।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯৮ লাখ ১৭ হাজার ৫৩ টাকা এবং নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯৭ লাখ ৩ হাজার ৪২২ টাকা। ভবন দুটি নির্মাণ করেছে এলাহী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা