× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে মহাসড়ক দখল করে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে সংঘর্ষের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে সংঘর্ষের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত শাওন রহমান অন্তর ওরফে অন্তর লালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পৌর শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার (১২ জুন) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে প্রধান অভিযুক্ত শাওন রহমান অন্তর লাল পৌর শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার জিল্লুর রহমানের ছেলে। বাকিরা হলেনÑ ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আলিম সরকারের বাড়ির মৃত সেলিম মোল্লার ছেলে আশিকুজ্জামান লেলিন ও লিমন মিয়া, একই বাড়ির মৃত হালিম মোল্লার ছেলে আক্তারুজ্জামান আকাশ ও রুহুল আমিন মিয়ার ছেলে আলাদিন মিয়া।

জানা যায়, শুক্রবার ভোরে ভৈরব থানার এসআই ইমদাদুল কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে অন্তর লালকে ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, গত বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের সংঘর্ষের সময় দোকানপাট ভাঙচুরের ঘটনায় দুলাল মিয়া নামে এক ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত অন্তর লালসহ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা