শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ও পথসভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবি: প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ)। যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে মিছিল ও সংক্ষিপ্ত পথসভার ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিবের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাড়া মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়। পরে সেখানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব।
মিছিল ও পথসভার কর্যক্রমের ভিডিও আশরাফুল ইসলাম সজীবের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল করছেন। যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিবের নেতৃত্বে ব্যানারে লাল কালিতে বড় অক্ষরে লেখা রয়েছে ‘শেখের বেটি আসছে, সারা দেশ কাঁপছে’। মিছিলে কয়েকজনের মাথায় হ্যালমেট পড়া অবস্থায় ছিল।
গাজীপুরের শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম বলেন, আমরা মিছিলের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি।