× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১৯

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত  অভিযান চালিয়েছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত অভিযান চালিয়েছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে গত ১২ ঘণ্টায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। 

পাবনা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিক নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার দুপুর ১২ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪, ভাঙ্গুড়া, আতাউকুলা ও সাঁথিয়ায় একজন করে, ফরিদপুরে ৪,  বেড়ায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। বাকিদের বিভিন্ন অপরাদের নিয়মিত মামলা দায়ের পর কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ফরিদপুর উপজেলা নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছে।

পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, মাদক, ভেজাল পণ্য ও সকল ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। পাবনায় যেকোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা