× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালাইয়ে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

কালাই বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রবা ফটো

কালাই বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রবা ফটো

জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

কালাই বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করছেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক শফি মাহমুদ বিদ্যুৎ, সহকারী পরিচালক ফিরোজ মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী প্রদর্শনের সকল স্টল পরিদর্শন করেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা প্রতিমন্ত্রীর নিকট উপস্থাপন করেন। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা