× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিডিএ'র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি প্রকৌশলী মো. নুরুল করিমের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সিডিএ’র চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের কাইছের গো নতুন বাড়ির মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার বেলায়েত ১৯৭৭ সালে এসএসসি, ১৯৭৯ সালে এইচএসসি এবং ১৯৮৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

তাঁর রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রদল থেকে। ১৯৮৪ সালে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি, ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পলিটেকনিকের নির্বাচিত জিএস ছিলেন। এরপর তিনি বিএনপি সন্দ্বীপ উপজেলার সহসভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য, সন্দ্বীপ উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে সন্দ্বীপ উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালে তিনি বিএনপির মনোনয়ন পান সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা অবস্থায় দল তাঁকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

ফ্যাসিবাদের আমলে তার বিরুদ্ধে ২০০৮ সালে প্রথম দুটি মামলা হয়। এরপর ২০১২ সালে ২টি, ২০১৩ সালে ৪টি, ২০১৫ সালে ৪টি, ২০১৭ সালে ৩টি, ২০১৮ সালে ১১টি, ২০১৯ সালে ৩টি এবং ২০২০ সালে ৫টি মামলা হয়। এসব মামলায় তিনি বহুবার গ্রেপ্তার, কারাবন্দিত্ব ও রিমান্ডে নির্যাতনের শিকার হন। রাজনীতির কারণে দীর্ঘ বছর পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকতে হয়েছে তাঁকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা