× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত ৪ জেলে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

সাতক্ষীরা শ্যামনগরের সুন্দরবন অঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা শ্যামনগরের সুন্দরবন অঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা শ্যামনগরে দুই লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অপহরণের ১১ দিন পর বাড়ি ফিরলেন সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলে।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পৌঁছান তারা।

এর আগে গত ৩১ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর চালতে বেড়ে ও সুবদে খাল থেকে ৭ জন জেলেকে জিম্মি করা হয়। মুক্তিপণ নিয়ে ৩ জন জেলেকে আগে মুক্তি দিলেও। ইয়াছিন খাঁ, শাহাজান খাঁ, শাহাজান আলী ও শরিফুলকে আটকে রাখা হয়।

জেলেদের অভিযোগ, কালিনগরের সফিকুল ও শাহাজানের নেতৃত্বাধীন কুখ্যাত জলদস্যু নানাভাই ডন বাহিনী শুরুতে জিম্মি চার জেলের মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাবি করে। দেনদরবারের মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকায় জেলেদের স্বজনের সমঝোতা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‍‍“জুনের শুরু থেকে সুন্দরবনে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এ সব জেলে আগেই মাছ শিকারে যান। ফিরে আসার আগে দস্যুদের কবলে পড়েন। শুনেছি তারা বাড়ি ফিরেছেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা