× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বাঘা থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঘা থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর বাঘায় স্কুল শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মিনহাজ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

উপজেলার বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের মিরগঞ্জ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ছেলে। সে মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর নিজ সাইকেলযোগে বাড়ি ফিরছিল মিনহাজ। পথে বাড়ির অদূরে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের মিরগঞ্জ এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাসের ধাক্কায় সাইকেলসহ সে ছিটকে পড়ে। এতে মিনহাজ  গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত জনতা চারঘাট বাজার এলাকায় মাইক্রোবাসটি আটক করে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

নিহতের বাবা মিনারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নিজ গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিনহাজকে দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা