মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
কিশোরগঞ্জে মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত করতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে বৃহস্পতিবার (১১ জুন) সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ব্যতিক্রমী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন।
এ সময় তিনি ট্রাফিক আইন মেনে চলা এবং সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। যেকোনো প্রয়োজনে জেলা পুলিশকে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।