× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলায় গ্রামবাসী-কোস্ট গার্ড সংঘর্ষ, আহত ১০

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি ঠোটা এলাকায় নিখোঁজ জেলের সন্ধান দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার গ্রামবাসীর সঙ্গে কোস্ট গার্ডের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি ঠোটা এলাকায় নিখোঁজ জেলের সন্ধান দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার গ্রামবাসীর সঙ্গে কোস্ট গার্ডের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকায় নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রামবাসীর সঙ্গে কোস্ট গার্ডের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে নিখোঁজ মিরাজ শেখের বিষয়ে জানতে কোস্ট গার্ড ক্যাম্পে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গ্রামবাসী একটি পন্টুন ও স্পিডবোটে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ড কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জয়মনি ঠোটা এলাকার বাসিন্দা রানা শেখ বলেন, আমরা শুধু মিরাজের খোঁজ জানতে চেয়েছিলাম। কিন্তু সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কোস্ট গার্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে নারী-পুরুষ সবাই আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করলে অনেকেই আহত হন। 

এদিকে ঘটনার পর নিখোঁজ মিরাজ শেখের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম ও বোন লিজা ইসলামকে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, গ্রামবাসী ও কোস্ট গার্ডের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। 

উল্লেখ্য, জেলে মিরাজ শেখ সুন্দরবনে মাছ ধরার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পরিবারের দাবি, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জয়মনি ঠোটা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে সাদা পোশাকে থাকা দুই ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তার স্ত্রী মুক্তা বেগম ঘটনাস্থলে গেলে দেখতে পান, কোস্ট গার্ডের একটি স্পিডবোটে করে মিরাজকে মোংলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকেই মিরাজ শেখ নিখোঁজ রয়েছেন। মিরাজের সন্ধানের দাবিতে তার পরিবার ইতোমধ্যে মোংলা ও বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা