× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসা নিতে এসে হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুস্থ হওয়ার আশায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন ৬৫ বছর বয়সী জাহানারা বেগম। কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না তার। হাসপাতালের বহির্বিভাগে ওঠার সিঁড়িতেই ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বহির্বিভাগের তৃতীয় তলায় বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম যশোরের অভয়নগর উপজেলার প্রফেসরপাড়া এলাকার মো. সিদ্দিক মোল্লার স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুকের ব্যথা নিয়ে চিকিৎসা নিতে খুমেক হাসপাতালের বহির্বিভাগে যান জাহানারা বেগম। নিয়ম অনুযায়ী নিচতলার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন তিনি। এরপর তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে চিকিৎসকের দেখানোর জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলেন। তৃতীয় তলায় ওঠার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা