× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়ায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

কোটালীপাড়া পৌরসভা হলরুমে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

কোটালীপাড়া পৌরসভা হলরুমে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার জলবায়ু সহিষ্ণু, টেকসই অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং কোটালীপাড়া পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় পৌরসভা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন এলজিইডির নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান (রাজন) এবং কোটালীপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা পীযুষ কান্তি বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত। 

এছাড়া কর্মশালায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, ছলেমান শেখ, পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন এলজিইডি ঢাকার সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন এবং অফিস ইঞ্জিনিয়ার শামসুর রহমান।

বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে সুদূরপ্রসারী নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই।

কর্মশালায় অংশগ্রহণকারীরা কোটালীপাড়া পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা জানান, এসব মতামত পর্যালোচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালা স্থানীয় জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বাসযোগ্য, দুর্যোগ-সহনশীল এবং আধুনিক পৌরসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা