× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে দখলে থাকা সরকারি খাল উন্মুক্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ীদের দখলে থাকা সরকারি খাল উন্মুক্ত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার। প্রবা ফটো

মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ীদের দখলে থাকা সরকারি খাল উন্মুক্ত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের দখলে থাকা একটি সরকারি খাল উন্মুক্ত করেছেন সরকারি কর্মকর্তারা।

মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের শুভরাজকাঠি খালটিতে থাকা কয়েকটি বাঁধ কেটে বৃহস্পতিবার(১১ জুন) দুপুরে পানি প্রবাহ স্বাভাবিক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন তেলিগাতি ইউনিয়নের ভূমি কর্মকর্তা বিষ্ণু পদ দাস ও সার্ভেয়ার আনোয়ার হোসেন।

রেকর্ডীয় এ খালটি টানা ১২ বছর ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ঘের ব্যবসায়ীর দখলে ছিল। তারা খালে বাধ দিয়ে তাদের সুবিধামত মাছ চাষ করতেন। ফলে কমপক্ষে ৩ শত বিঘা জমিতে একাধিক ফসল ফলাতে পারতেন না জমির মালিকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খালটি অবৈধভাবে আটকে রাখার কারনে কয়েকটি গ্রামের শতশত বিঘা জমিতে আমন ধান চাষসহ নানা ধরণের রবিশস্য উৎপাদন ব্যহত হতো। বহু পরিবার বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়তেন। এখন আর এ সমস্যাগুলো থাকবেনা।

খালটি দখলমুক্ত করার পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, ভূক্তভোগী কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শেষে জনস্বার্থে খালটি উন্মুক্ত করা হয়েছে। কিছু অসাধু লোক খালে বাঁধ দিয়ে ব্যাক্তিগতভাবে মাছ চাষ করছিলো। এটি সরকারি খাল উন্মুক্ত থাকবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা