সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
জামালপুরের সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার-ভিটা এলাকা থেকে বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তিনি উপজেলার ঢুরিয়ার-ভিটা মধ্যপাড়া গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে। শেখ রাসেল ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পুলিশের গাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেলকে কোর্টে পাঠানোর সময় থানার সামনে দাপটের সাথে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবারো আসবে, বাংলাদেশ হাসবে’, শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত ইত্যাদি শ্লোগান দেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “আসামী গ্রেপ্তার করে, কোর্টে পাঠানো হয়েছে”।