× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ও ভারতের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময়

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ভারতের তামিলনাড়ু রাজ্যের ঊনকোটির জেলা প্রশাসক শ্রীমতি মেঘা জৈন এর বাবা বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন এবং ত্রিপুরা রাজ্যের আগরতলার হলিডে প্ল্যানার্সের স্বত্বাধিকারী ট্যুর অপারেটর মনিষ চক্রবর্তীর সাথে বাংলাদেশ ও ভারতের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরআগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন ভারতের পর্যটন ব্যবসায়ীরা। এ সময় তাদের ফুলেল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম এবং দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব।

সফরকালে অতিথিরা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিদর্শন করেন। সেখানে  চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক তাদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন। তারা মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন ।

মতবিনিময় সভায় ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দু-দেশের পর্যটকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় পর্যটন খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা