× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে কফি ও কাজুবাদামের চারা বিতরণ, পেলেন কৃষি যন্ত্রপাতিও

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে বৃহস্পতিবার কৃষক ও বাগান মালিকদের মধ্যে চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। প্রবা ফটো

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে বৃহস্পতিবার কৃষক ও বাগান মালিকদের মধ্যে চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। প্রবা ফটো

পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণ, কৃষকদের আয় বৃদ্ধি এবং বাণিজ্যিক কৃষিকে আরও গতিশীল করতে খাগড়াছড়ি সদর উপজেলায় কৃষকদের মাঝে বিপুল পরিমাণ কফি ও কাজুবাদামের চারা এবং আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষক ও বাগান মালিকদের মধ্যে এসব চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

প্রকল্পের আওতায় মোট ৮ হাজার ৩৫০টি কফি ও কাজুবাদামের জাতভিত্তিক চারা বিতরণ করা হয়। এর মধ্যে কাজুবাদামের জাতভিত্তিক প্রদর্শনীর জন্য ১৬০টি চারা এবং বাণিজ্যিক প্রদর্শনীর জন্য ৫০০টি চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া কফির জাতভিত্তিক প্রদর্শনীর জন্য ২৭০টি এবং বাণিজ্যিক প্রদর্শনীর জন্য ১ হাজার ১২৫টি চারা বিতরণের পাশাপাশি কৃষকদের উৎপাদিত কফি ও কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ সহজ করতে কফি পালপিং মেশিন, কফি ড্রায়ার মেশিন, কাজুবাদাম কাটিং মেশিনসহ বিভিন্ন আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে চারা ও কৃষি উপকরণ বিতরণ করেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা।

এ সময় কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা বলেন, ‘পার্বত্য অঞ্চলের আবহাওয়া ও মাটি কফি এবং কাজুবাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা বাণিজ্যিকভাবে এসব উচ্চমূল্যের ফসল চাষে আরও উৎসাহিত হবেন। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে পার্বত্য অঞ্চলে নতুন কৃষি অর্থনীতির বিকাশ ঘটবে।’

উপকারভোগী কৃষক ও বাগান মালিকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উন্নত জাতের চারা ও আধুনিক যন্ত্রপাতি পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং ফলন ও পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে। এতে কফি ও কাজুবাদাম চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা