× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে চার শিকারি ও ৩ জেলে আটক

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ৫৯ মিনিট আগে

হরিণ শিকারের সময় ৪ জন শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হরিণ শিকারের সময় ৪ জন শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পূর্ব সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় শিকারিদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। একই অভিযানে তিন জেলেকেও আটক করা হয়েছে।

আটকদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় বুধবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের শেলার চর টহল ফাঁড়ির ছাপড়াখালীর বনে শিকারিদের পেতে রাখা ফাঁদ দেখতে পান। পরে বনরক্ষীরা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারিকে আটক করেন। ঘটনাস্থলের অদূরে একটি খাল থেকে শিকারিদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

আটক শিকারিরা হলেন সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।

অন্যদিকে সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরার সময় সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার সাইড খালে বুধবার বিকেলে ট্রলার, জালসহ তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটক জেলেরা হলেন হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রামে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, “আটক হরিণ শিকারি ও জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা