× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

মানিকগঞ্জের সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, বিরোধ নিষ্পত্তি ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।এছাড়া এদিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান খান।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজারের জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেক, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার ও সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে বক্তারা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বিরোধ কমবে ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

 

এ সময় সিংগাইর উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা