× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফেনীতে ৪১ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে ৪১ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এ সব শাড়ির বাজারমূল্য প্রায় ৪১ লাখ ২০ হাজার টাকা।

জেলার সীমান্ত থেকে বৃহস্পতিবার ভোরে এসব পণ্য জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় থেকে এ সব মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা