× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমুদ্রে মাছ শিকারে প্রস্তুত উপকূলের কলাপাড়ার জেলেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২০ মিনিট আগে

নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরতে জাল প্রস্তুত করছে কলাপাড়ার জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরতে জাল প্রস্তুত করছে কলাপাড়ার জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমুদ্রে ইলিশসহ সকল ধরনের মাছ ধরার ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা এখন পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই ট্রলার নিয়ে রুপালি ইলিশের সন্ধানে নোনা জলে যাত্রা শুরু করবেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা ও ট্রলার ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা সহ মাছ ধরার জাল এবং আনুষঙ্গিক সরঞ্জাম তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। যেন দম ফেলার ফুসরত নেই তাদের। 

এদিকে অনেকে আবার আগে ভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান নিয়েছেন সাগর মোহনায়। তবে অবরোকালীন সময় বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং ট্রলারে জাল ফেলে যে পরিমাণে ছোট মাছ ও রেনুপোনা ধ্বংস করছেন তাতে মাছ না পাওয়ার শঙ্কায় রয়েছেন অনেক জেলে। তাই আগামী অবরোধকালীন সময়ে সাগরে প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন জেলেরা। 

মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, “দীর্ঘ ৫৮ দিন সাগরে মাছধরা বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে সাগরে জেলেরা মাছ ধরতে নামবে। আমরা সবাই আশাবাদী চাহিদা অনুযায়ী মাছ পাবো”।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সাগরে মাছধরার নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্য রাতে শেষ। জেলেরা রাত বারোটার পর থেকে মাছ ধরতে নামবে। এ বছর জেলেরা সরকারি নিয়ম মেনে সাগরে মাছধরা বন্ধ রেখেছে। এর সুফল এই জেলেরাই ভোগ করবে, তারা তাদের আশানুরূপ মাছ পাবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা