× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরের বকশীগঞ্জ/

নো ম্যানস ল্যান্ডে আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশি

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তে পুশইনকে কেন্দ্র করে নো ম্যান্স ল্যান্ডে আটকে পড়া ষষ্টি চন্দ্র বর্মন (৬৫) বাংলাদেশি নাগরিক।

প্রায় ২৪ ঘণ্টা নো ম্যানস ল্যান্ডে থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়েছে বিজিবি।

পরে নিরাপত্তার স্বার্থে তাকে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা।

প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তার পরিবার তাকে শনাক্ত করে এবং বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি বাংলাদেশেরই নাগরিক।

এর আগে, ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা নিয়ে সীমান্তে স্থানীয় জনতাসহ বিজিবির সঙ্গে বিএসএফের উত্তেজনা দেখা দেয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সীমান্তজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করায় বৃদ্ধটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। উদ্ধার করার পর তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র আমরা পেয়েছি। বিজিবি তাকে থানায় পাঠিয়েছে। তার স্বজনরা রাজশাহী থেকে রওনা হয়েছেন। তারা এলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা