মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার (৩৫) নামের একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২ জন। রাত সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরের দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় বুধবার (১০ জুন) যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়।নিহত শামসুন্নাহার রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসড়ু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর পাগলাপীর
থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-রংপুর সড়কের দমদমা রহমান পাম্পসংলগ্ন এলাকায়
পৌঁছলে বিকট শব্দে সামনের চাকা পাংচার হয়ে পার্শ্ববর্তী সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা
লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মহিলা নিহত হন, আহত হয়েছেন
৩০ জন।
মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ উদ্দিন ঘটনাস্থল থেকে
জানান, দুর্ঘটনায় আহত-নিহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান,
ঘটনা ঘটার পর পরই পুলিশের একটি টহল টিম পাঠানো হয়েছিল। জানা যায়, একজন মহিলা নিহত হয়েছেন।
আহত হয়েছেন ৩০ জন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর
করা হবে।