× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ির দেয়ালকেই ‘পতাকা বানালেন’ আর্জেন্টিনা ভক্ত

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফরিদপুরের মধুখালী পৌরসদরের বাসিন্দা সাম্মী আর্জেন্টিনার জাতীয় পতাকাকে কেন্দ্র করে নীল ও সাদা রঙের সমন্বয়ে বাড়ির দেওয়ালে রঙ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের মধুখালী পৌরসদরের বাসিন্দা সাম্মী আর্জেন্টিনার জাতীয় পতাকাকে কেন্দ্র করে নীল ও সাদা রঙের সমন্বয়ে বাড়ির দেওয়ালে রঙ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চলতি পথে দৃষ্টি কাড়ে একটি বাড়ি—দেয়ালজুড়ে নীল ও সাদা রঙের অনন্য সমন্বয়, যা একনজরেই মনে করিয়ে দেয় আর্জেন্টিনার জাতীয় পতাকা।

শুধু রঙ নয়, দেয়ালের দুই পাশে আঁকা হয়েছে আর্জেন্টিনার পতাকার প্রতীকও। 

তবে এটি কোনো তারকা ফুটবলার লিওনেল মেসির বাড়ি নয়; এটি আর্জেন্টিনাপ্রেমী সাম্মীর নিজস্ব বাড়ি।

ফরিদপুরের মধুখালী পৌরসদরের বাসিন্দা সাম্মী দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় দল এবং লিওনেল মেসির ভক্ত। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তিনি নিজের বাড়ির দেয়াল সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।

স্থানীয় কয়েকজন বলেন, গোন্দারদিয়া গ্রামে ফুটবল নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে। এখানে আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলেরই সমর্থক থাকলেও আর্জেন্টিনার ভক্তের সংখ্যাই বেশি বলে জানান অনেকে।

সাম্মী জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। ২০০৬ সালের বিশ্বকাপ থেকেই তিনি নিয়মিতভাবে নিজের বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে আসছেন। 

এবার সেই ভালোবাসাকে আরও বড় পরিসরে প্রকাশ করতেই তিনি পুরো বাড়ির দেয়াল পতাকার রঙে রাঙিয়েছেন বলেও জানান তিনি।

বাড়িটি দেখতে এসে স্থানীয়রা জানান, দেয়ালের নীল-সাদা রঙ এবং প্রতীকগুলো পুরো এলাকাতেই আলাদা আকর্ষণ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা জুবায়ের শেখ বলেন, আমিও আর্জেন্টিনার সমর্থক। সাম্মীর ভাইয়ের বাড়িটি দেখে খুব ভালো লেগেছে। আমাদের গ্রামে আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলেরও সমর্থক আছে, তবে আর্জেন্টিনার ভক্তই বেশি।

আরেক স্থানীয় সমর্থক আমাতুর রহমান বলেন, সাম্মী মামা আর্জেন্টিনা দলকে খুব ভালোবাসেন। তার বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা