× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে সিবিএ নেতাদের সঙ্গে প্রকৌশলীর হাতাহাতি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে সিবিএ নেতাদের সঙ্গে প্রকৌশলীর হাতাহাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে সিবিএ নেতাদের সঙ্গে প্রকৌশলীর হাতাহাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে সিবিএ নেতাদের সঙ্গে সহকারী প্রকৌশলীর হাতাহাতির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ইউনিয়নের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট গাজী আইয়ুব আলীসহ নেতাকর্মীদের প্রকৌশলী মেহেদী হাসানকে মারধর করতে দেখা যায়। এ সময় বাধা দিতে আসা এক মহিলা কর্মীকেও লাঞ্ছিত করা হয়। তবে ইউনিয়ন বলছে, প্রকৌশলীই আগে হাত তুলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইউনিয়ন সূত্রে জানা যায়, গত মে মাসে কম্পিউটার দপ্তরের একজন ডাটা এন্ট্রি অপারেটর দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ায় পদটি শূন্য হয়। ওই শূন্য পদে ইউনিয়নের একজন কর্মচারীর আত্মীয়ের জন্য সুপারিশ করা হলেও সেখানে আওয়ামী পরিবারের সন্তানকে নিয়োগ দেওয়া হয়। এমনকি ঈদুল আযহার আগের দিন অতি গোপনে এই নিয়োগ সম্পন্ন করা হয় বলে অভিযোগ, এবং প্রধান প্রকৌশলীকেও এ বিষয়ে অবহিত করা হয়নি।

গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমান জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একটি চিহ্নিত গোষ্ঠী বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিয়মিত তৎপরতা চালিয়ে আসছে। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুই পক্ষ আমার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে। অফিসার বলছে তাকে অ্যাটাক করেছে আর শ্রমিকরা বলছে তাদেরকে বকাঝকা করেছে। আমি বিষয়টি তদন্তের জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা