জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপিতে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠান। প্রবা ফটো
জয়পুরহাটের সীমান্ত এলাকায় মাদকমুক্ত পরিবেশ ও যুব সমাজের উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছে পত্নীতলা ১৪ বিজিবি।
পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে বুধবার (১০ জুন) ১০৫ জন যুবক-যুবতীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন বিজিবি'র রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলের বেকারত্ব দূর করতে ও তরুণদের স্বাবলম্বী করতে বিজিবি'র এই প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিজিবি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।