চুয়াডাঙ্গা (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ওএমএসের ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন । প্রবা ফটো
ঝিনাইদহের চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএসের ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন।
এ ঘটনায় ওএমএস ডিলার ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মালিক
সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকা থেকে বুধবার
(১০ জুন) বিকেল ৪টার দিকে একটি আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত ভ্যানগাড়ি) ভর্তি সরকারি
চাল ও আটা উদ্ধার করা হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার এবং পৌর বিএনপির যুগ্ম
সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন তার ওএমএসের গুদাম চুয়াডাঙ্গা শহরের পুরাতন
স্টেডিয়াম এলাকায় হলেও তিনি আলমসাধুতে করে ওএমএস-এর মালামাল সাতগাড়ীর দিকে নিয়ে যাচ্ছিলেন। এ
সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি
কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে
আলমসাধু থেকে সরকারি ওএমএসের ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাদ্যসামগ্রীর
মধ্যে ছিল ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকার
বাসিন্দা চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ
সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানানোসহ
ডিলারের শাস্তি দাবি করেন। সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা অধিক মুনাফার
আশায় অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ
বলেন, ‘সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার
করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।