× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ডিবির অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে অভিযানের খবর পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার কাদের মহুরীর গলিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে তার মালিকানাধীন ঘরে তল্লাশি চালিয়ে একটি চটের বস্তা ও কালো রঙের চারটি ট্রাভেল ব্যাগে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৬০ হাজার টাকা।

আব্দুল হান্নান বলেন, “পলাতক সাইদুল ইসলাম ও নিলুফা বেগম নিলুসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা বিক্রির উদ্দেশ্যে কেডিসি বালুর মাঠ বস্তিসহ নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে”।

উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নানের ভাষ্য, ‌‌‌‌‌ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা