× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাডাঙ্গা সোলার পার্ক দ্রুত চালুর দাবি

খুলনা অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

দীর্ঘ ১৪ বছর ধরে বন্ধ সোনাডাঙ্গা সোলার পার্ক দ্রুত চালু করার দাবিতে বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম। প্রবা ফটো

দীর্ঘ ১৪ বছর ধরে বন্ধ সোনাডাঙ্গা সোলার পার্ক দ্রুত চালু করার দাবিতে বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম। প্রবা ফটো

কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ ১৪ বছর ধরে বন্ধ সোনাডাঙ্গা সোলার পার্ক দ্রুত চালু করার দাবি জানিয়েছে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম। বুধবার (১০ জুন) সকালে খুলনা প্রেস ক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল কাদির লিখিত বক্তব্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বেড়েছে। এমন পরিস্থিতিতে খুলনার সোনাডাঙ্গা সোলার পার্কটি পুনরায় চালু করা হলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে।

ফোরামের দাবি, জার্মান প্রবাসী অধ্যাপক ড. বিভূতি রায়ের উদ্যোগে এবং খুলনা সিটি করপোরেশনের সহযোগিতায় ২০০৮ সালে ৪ দশমিক ৩৩ একর জমির ওপর সোলার পার্কটি গড়ে তোলা হয়। এতে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল। পাশাপাশি সেখানে একটি প্রশিক্ষণ কেন্দ্রও চালু করা হয়েছিল। তবে কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণের অভাব এবং তার চুরির ঘটনায় ২০১২ সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় করলেই কেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব। এ ছাড়া অব্যবহৃত ছাদ ও পুকুরের অংশ ব্যবহার করে ভাসমান সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে আরও প্রায় ২৯০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।

ফোরামের নেতারা জানান, সিটি করপোরেশন চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় অথবা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি পরিচালনা করতে পারে। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়নের মাধ্যমে তরুণদের জন্য স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরিরও প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া খুলনার সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারসহ নতুন ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণে আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা