× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রীপুরের সাকিন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

খুলনার নূর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে সাকিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রবা ফটো

খুলনার নূর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে সাকিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রবা ফটো

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকার করেছে শ্রীপুরের সন্তান মো. সাকিন বিশ্বাস। 

গত মঙ্গলবার সকালে খুলনার নূর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কল্যাণপুর গ্রামের মো. সামাদ বিশ্বাসের ছেলে। 

ওই শিক্ষার্থীর বাবা মো. সামাদ বিশ্বাস বলেন, ছেলের এমন অর্জন আমি ভাবতেও পারিনি। আমরা তাকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠাতে চাইনি। উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের অনুরোধে ছেলেকে পাঠিয়েছিলাম। সত্যি আজ আমি গর্বিত।

এ বিষয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, আমার বিদ্যালয়ের ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণির ফার্স্ট বয়। সে লেখাপড়ার পাশাপাশি দৌড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফে সমান পারদর্শী। আমার তার কৃতিত্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক আনন্দিত এবং গর্বিত।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আমি প্রথম থেকেই ছেলেটির খোঁজ-খবর নিয়েছি। ওই শিক্ষার্থীর পরিবার রাজি না থাকায় ওই পরিবারকে রাজি করিয়ে বিভাগীয় পর্যায়ে পাঠিয়েছিলাম। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করাতে পরিবারকে উৎসাহিত করা হয়েছে। আজ দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওই শিক্ষার্থীর সর্বিক সহযোগিতা করা হচ্ছে। জাতীয় পর্যায়ে সে অনেক ভালো করবে বলে আশা করছি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা