নিয়ামতপুর নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
নওগাঁর নিয়ামতপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার
নওগাঁর নিয়ামতপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী আজ বুধবার (১০ জুন) অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও নিয়ামতপুর উপজেলা প্রশাসনের
বাস্তবায়নে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনু্ষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
অফিসার মোসা. মুর্শিদা খাতুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়শা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা
ও আইসিটি), নওগাঁ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ ও প্রযুক্তি উপস্থাপনা
করেন বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মো. সম্রাট মোহাই মিনুল ইসলাম। সেমিনারে উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল
মামুন, উপজেলা প্রকৌশলী রইসুল সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান, টেকনিসিয়ান বিসিএসআইআর সহসরকারী কর্মকর্তা আহম্মদ
হোসেন, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনারে উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে
৮টি স্টল প্রদর্শন করেন অতিথিরা। পরিদর্শন শেষে শ্রেষ্ঠ প্রতিযোগীদের হাতে ক্রেস্ট
তুলে দেন প্রধান অতিথি আয়শা সিদ্দিকা।