বগুড়া অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
বগুড়ায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ কর্মকর্তার নাম মইনুল
ইসলাম। তিনি বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।
ছুরিকাহত মইনুল ইসলাম বর্তমানে বগুড়া
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, রাত ১টার
দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন।
পথে ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।
একপর্যায়ে তারা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং ডান পায়ে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় মইনুল ইসলাম নিজেই একজন
অটোরিকশাচালকের সহায়তায় হাসপাতালে যান এবং সেখানে ভর্তি হন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত
রয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া
যায়নি।