রংপুর অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
গৃহবধু ধর্ষণ মামলায় গ্রেপ্তার হাবিবুর রহমান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে গৃহবধু ধর্ষণ মামলায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে।
বুধবার (১০ জুন) দুপুরে র্যাব-১৩ সিনিয়র
সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারী রাতে
বাড়িতে এক পেয়ে গৃহবধুর মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুর রহমান। এ সময় ওই
গৃহবধু মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক
করে একটি ঘরে আটকে রাখে। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে
এসে দরজা ভেঙ্গে হাবিবুরকে নিয়ে যায়।
এ ঘটনায় ২১ ফেব্রুয়ারী ভুক্তভোগী গৃহবধুর
স্বামী বাদি হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য
তৈরী হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।