× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

নেত্রকোনার মোক্তারপাড়া এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে দুষ্কৃতকারীদের দেওয়া আগুন-।   প্রবা  ফটো

নেত্রকোনার মোক্তারপাড়া এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে দুষ্কৃতকারীদের দেওয়া আগুন-। প্রবা ফটো

নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া সেতুর পাশে জুলাই স্মৃতিস্তম্ভটিতে মঙ্গলবার (৯ জুন) শেষ রাতে কোনো এক সময় আগুন দেওয়ার ঘটনা হয়েছে।

ফেসবুকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও ছড়িয়ে পড়ে মোবাইলে। ভিডিও ক্লিপে রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে জ্বলন্ত আগুনের পাশে তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় অন্য কয়েকজনের দেওয়া ‘শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান’ শোনা যায়।

আজ বুধবার (১০ জুন) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোয় পোড়া দাগের চিহ্ন দেখতে পান স্থানীয়রা।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থলে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টিলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা