ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ভেঙে পড়া বেইলী ব্রিজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুরে বেইলী ব্রিজ ভেঙে কাঁচামাল বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া উপজেলার ও বরগুনা জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল (আলু) বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজে উঠলে বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
এতে চরম ভোগান্তিতে পরেছে সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পরে। এতে সড়কে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুইপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, “ব্রিজটি ভেঙে পরার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে”।