কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা এলাকা নিজ বাড়ি থেকে বুধবার গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। প্রতীকী ছবি
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেপুলিশ।
কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা এলাকা নিজ বাড়ি থেকে বুধবার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত গৃহবধূর স্বামীর নাম আব্দুল হক। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
এ বিষয়ে ওই এলাকার আবুল কালাম নামে এক ব্যক্তির সঙ্গে।
তিনি দাবি করেন, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল।
তার ধারণা এই মনোমালিন্যের জের ধরেই ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন।
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা—এ নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।