ময়মনসিংহ অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড়ে
জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির আজ বুধবার (১০ জুন) সকাল পৌনে ৯টার দিকে বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুরের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায়
ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে এলাকার তিনকোনা পুকুরপাড়ের একটি কালভার্ট
ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পান ট্রেনের যাত্রীরা। ট্রেনটি উদ্ধার করতে গিয়ে
স্টেশন এলাকায় রিলিফ ট্রেনও লাইনচ্যুতের কবলে পড়ে। তবে উদ্ধার কাজ চলছে বলে রেলওয়ে
কর্তৃপক্ষ জানিয়েছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার
হোসেন ট্রেনের পাওয়ার কার ও রিলিফ ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা
ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিকট
শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন
চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস
ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল
এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের
কাজ চলছে। এটি উদ্ধার করা হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করা
হবে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পোনে
৯টার দিকে তিনকোনা পুকুরপাড় এলাকার কালভার্ট ভেঙে যাওয়ায় অল্পের জন্য ট্রেনের যাত্রীরা
রক্ষা পান।