× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় ট্রাকচালক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ছিনতাই হওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

ছিনতাই হওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

মাগুরায় ভোজ্য তেলভর্তি ট্রাক ছিনতাই ও চালক আব্দুর রহমান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সাভারের পলাশ মার্কেট এলাকায় মঙ্গলবার (৯ জুন) ভোরে  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৪-এর একটি দল। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২৪ মে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ট্রাক ও বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করে পুলিশ।

গতকাল এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয় জানান, ওহিদুল ছিলেন নিহত আব্দুর রহমানের পূর্বপরিচিত ও সহযাত্রী। তিনি বলেন, গত ১৮ মে নারায়ণগঞ্জ থেকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন চালক আব্দুর রহমান। নির্ধারিত সময়ে না পৌঁছালে তার খোঁজ শুরু হয়। পরে ২০ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খেদপাড়া এলাকায় একটি ট্রাকের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাবের তদন্তে জানা যায়, ওহিদুল ইসলাম এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে ট্রাক থামিয়ে আব্দুর রহমানকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ট্রাকে থাকা ভোজ্য তেল নামিয়ে নেয় এবং মরদেহসহ ট্রাক ফেলে পালিয়ে যায়। র‍্যাব জানায়, ৬০ ব্যারেল ভোজ্য তেল ছিনতাই করাই ছিল হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা