× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলে ঢুকে ছাত্রীকে অ্যাসিড মারার অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার তিতাসে স্কুলে ঢুকে এক স্কুলছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

উপজেলার একটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের মধ্যে একজন বখাটে তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে প্রবেশ করার সময় পেছন দিক থেকে এক যুবক এসে একটি ছোট কাঁচের বোতল থেকে তরল পদার্থ তার শরীরে ছিটিয়ে দ্রুত পালিয়ে যায়। তার দাবি, তরল পদার্থটি তার মুখ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

ভোক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তরল পদার্থের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার মুখে থাকা মাস্ক, ওড়না, বোরখা ও স্কুল ড্রেসের কিছু অংশ ঝলসে যায়। এ সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে তীব্র জ্বালাপোড়া অনুভূত হয়। শরীরে একাধিক স্তরের পোশাক এবং মুখে মাস্ক থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আগে থেকে চিনতেন না, তবে সামনে দেখলে শনাক্ত করতে পারবেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, “আল্লাহর রহমতে আমাদের মেয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় নেব।” একই সঙ্গে তারা মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ভবিষ্যতে তাকে বিদ্যালয়ে পাঠানো নিয়েও তারা শঙ্কার মধ্যে রয়েছেন।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, “বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে চিন্তিত।”

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক বলেন, “ভুক্তভোগীর পরিবার থানায় এসে অভিযোগ করেছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা