মাসুম বিল্লাহ ও আব্দুল কাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল
ও যুবদল নেতা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা
হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের
৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক মঙ্গলবার (৯ জুন) এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
জিলানী
চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম
পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ
থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন।
তাদের মোটরসাইকেল ও নাসিকের বর্জ্যবাহী ট্রাকটি একইদিকে যাচ্ছিলো। দু’জনই ট্রাকের চাকার সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই
মারা যান। তবে তাদের মোটরসাইকেলটি কিভাবে ট্রাকের চাকার নীচে গেল তা কেও সঠিকভাবে জানাতে
পারেননি। কেউ বলছেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে, আবার কেউ বলছেন পাশাপাশি যাবার
সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।
তিনি
আরও বলেন, আমরা ট্রাকটি পেলেও চালক সেটি ফেলেই পালিয়ে গেছেন। ঘটনাস্থলে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এসেছিলেন। আমাদের তদন্ত চলমান রয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।