× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য কারাগারে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ২১:২০ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ২১:৫৪ পিএম

গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য মোজাহের উদ্দিন রাকিব (মাঝে)। ছবি : প্রবা

গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য মোজাহের উদ্দিন রাকিব (মাঝে)। ছবি : প্রবা

চট্টগ্রামের সীতাকুন্ডে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গ্রেপ্তার এক সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স কারখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোজাহের উদ্দিন রাকিব আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘রাকিব আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১ জানুয়ারি) রাকিবের রিমান্ড আবেদন করব আমরা।’

তিনি আরও বলেন, ‘এর আগে ২০১৬ সালে রাকিবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয় আনসার আল ইসলামের চারজন সদস্যকে। সেদিন রাকিব পালিয়ে যান। ওই ঘটনায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় মামলা হয়। সে মামলায় পরে ঢাকায় রাকিবকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।’

ওসির ভাষ্য, ‘তার বিরুদ্ধে আরও মামলা ছিল। ৪-৫ মাস আগে রাকিব জামিনে বের হয়ে এলাকায় ফিরে আসেন। এলাকায় এসে আনসার আল ইসলামকে শক্তিশালী করতে বিভিন্ন অপততপরতা চালিয়ে যাচ্ছিলেন। এ সব তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা