× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আক্কেলপুরে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৭ মিনিট আগে

আক্কেলপুর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আক্কেলপুর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে এক দিনেই দুই নারী, এক পুরুষসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার পৃথক তিন জায়গা থেকে ছয় ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী গৃহবধূ শ্রীমতী সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী বৃদ্ধা বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে ডেকরেটর শ্রমিক শিপন চন্দ্র বর্মণ (২৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিবারের সদস্যদের দাবি, তারা আত্মহত্যা করেছেন। এর মধ্যে শ্রীমতী সাবিত্রী চৌধুরী গলায় ফাঁস দিয়েছেন এবং বৃদ্ধা বুলি আক্তার ও শিপন চন্দ্র বর্মণ গ্যাস ট্যাবলেট খেয়েছেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, “তিনটি লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য আগামীকাল (বুধবার) সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে”।

তিনি বলেন, “স্বজনেরা আত্মহত্যার কথা বললেও মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা