× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়মের নির্বাচন হলে সরকার মুখ থুবড়ে পড়বে: ব্যারিস্টার শামীম

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পরবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, “স্থানীয় নির্বাচনে কোনধরনের কারচুপির চেষ্টা করা হলে এ সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারবে না”।

বরিশালের একটি কনভেনশন হলে জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভায় মঙ্গলবার বিকালে এ সব কথা বলেন তিনি। 

ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেন, “সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে পারবে না। এমন পরিস্থিতি হলে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটি সিদ্ধান্তর বিষয়ে রয়েছে”। 

তিনি আরও বলেন, “সরকার যদি দুর্নীতি রুখতে না পারে তাহলে তেলের দামও কমাতে পারবে না। এতে দেশের মানুষ স্বস্তিতে থাকবেনা বরং ধ্বংসের দিকে ধাবিত হবে”। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির বরিশাল জেলা, মহানগর ও বিভাগের অন্যান্য জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা