× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রুকসি (৫০) নামে এক মায়ের ছেলের শাবলের আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (০৯ জুন) বিকেলে খাবার নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলে শ্যামল তার মায়ের ওপর শাবল দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন রুকসি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ছেলে শ্যামল মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।

ঘটনার পর এলাকাবাসী শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে নেয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা