নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রুকসি (৫০) নামে এক মায়ের ছেলের শাবলের আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (০৯ জুন)
বিকেলে খাবার নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলে শ্যামল তার মায়ের ওপর শাবল দিয়ে আঘাত
করে। এতে গুরুতর আহত হন রুকসি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ছেলে শ্যামল মানসিক
ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।
ঘটনার পর এলাকাবাসী শ্যামলকে আটক করে
পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে নেয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. আল মামুন সরকার জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।