× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

গ্রেপ্তারকৃত যুবক মো. গোলাম রসুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত যুবক মো. গোলাম রসুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বাধাল বাজার এলাকা থেকে সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। গোলাম রসুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “সম্প্রতি আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়”।

তিনি আরও বলেন, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা