× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সমর্থক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সমর্থক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরে শিবু নামের আর্জেন্টিনার এক সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিয়েছেন।

জেলার চাপাতলি এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আর্জেন্টিনা সমর্থক শিবু গতরাতে সিদ্ধান্ত নেন দল বদল করে ব্রাজিলে যোগ দেবেন। পরে তাকে তার বন্ধুরা এবং ব্রাজিলের সমর্থকরা ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবিরে যোগদান করান।

এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।

স্থানীয়রা জানায়, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।

দল পরিবর্তনের কারণ জানিয়ে শিবু বলেন, “আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আমার আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এ সব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছ “। 

ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, “শিবু ভাই দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো ভালো খেলোয়াড় নেই বলে তিনি মনে করেন, তাই দলটির প্রতি তার আস্থা কমে গেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা