বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
চিতলমারী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ঝালোডাংগা গ্রামে রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা দিকে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন এবং তার ওপর নির্যাতন চালান। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।