× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৯ মিনিট আগে

চিতলমারী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চিতলমারী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার এক প্রতিবেশীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

চিতলমারী উপজেলায় রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। সাস্থ্য পরীক্ষার জন্য ভূক্তভোগী শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়। এ সময় শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন অভিযুক্ত। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে  করে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, “শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা