× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুকসুদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্নে মঙ্গলবার সকালে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্নে মঙ্গলবার সকালে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) একজন নিহত হয়েছেন। 

ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্নে মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে ৷

নিহত মাসুদ ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপভ্যানচালকের সহকারী (হেলপার) ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপভ্যানের হেলপার মাসুদ গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মাসুদকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতা‌লে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফ‌রিদপু‌রের ভাঙ্গা হাইওয়ে থানার এস.আই সোহেল বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে”। 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা